মাত্র ২১ বছরেই মৃত্যু বিরল ক্যানসারে হার মানলেন আনুক
বিরল ক্যানসারে ২১ বছরেই মারা গেলেন কনটেন্ট ক্রিয়েটর আনুক দেশাঁ
বিরল ও আক্রমণাত্মক ক্যানসারের সঙ্গে এক বছর লড়াইয়ের পর মারা গেলেন ফরাসি ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর আনুক দেশাঁ। গত ২৩ অক্টোবর মাত্র ২১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরদিন ২৪ অক্টোবর ইনস্টাগ্রাম ও টিকটকে তার মৃত্যুর খবর জানানো হয়। পরিবার ও বন্ধুদের ঘিরে রেখেই শান্তিতে তার মৃত্যু হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্যবিষয়ক তথ্য শেয়ার করার পাশাপাশি নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নিতেন আনুক। এক বছর আগে তার শরীরে সিআইসি-ডিইউএক্স৪ সারকোমা নামের বিরল নরম টিস্যুর ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসা ও কেমোথেরাপির মধ্যেও ইতিবাচক থাকার চেষ্টা করেছেন তিনি। জীবনের শেষ দিকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।