জাপানে টয়োটার কারখানায় প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন গাড়ি তৈরির প্রক্রিয়া

২৯ অক্টোবর ২০২৬ - ০৬:২৫ পূর্বাহ্ণ
 0
জাপানে টয়োটার কারখানায় প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন গাড়ি তৈরির প্রক্রিয়া

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়ি সংযোজন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং কারখানার কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিইও মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির সিওও শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংশ্লিষ্ট উপদেষ্টা ও কর্মকর্তারা।