স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন অভিনেত্রী ৯৫ বছর বয়সে চলে গেলেন বারবারা ব্যারি

২৯ অক্টোবর ২০২৬ - ০৬:২৮ পূর্বাহ্ণ
 0
স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন অভিনেত্রী ৯৫ বছর বয়সে চলে গেলেন বারবারা ব্যারি

স্বেচ্ছামৃত্যু বেছে নিলেন অস্কার মনোনীত অভিনেত্রী বারবারা ব্যারি

না ফেরার দেশে পাড়ি জমালেন অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী বারবারা ব্যারি। ২৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটনে নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে টার্মিনাল ক্যানসার ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর প্রতিনিধি ও মেয়ে জেন হার্নিক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ‘মেডিকেল এইড ইন ডাইং’ আইনের আওতায় চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছামৃত্যু বেছে নেন বারবারা। দীর্ঘদিন ধরে এই আইনের পক্ষে প্রচারণাও চালিয়েছিলেন তিনি।

১৯৩১ সালের ২৩ মে শিকাগোতে জন্ম নেওয়া বারবারা ব্যারি পাঁচ দশকেরও বেশি সময় ধরে মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭৯ সালের ‘ব্রেকিং অ্যাওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান তিনি। এ ছাড়া টনি ও এমি অ্যাওয়ার্ডেও মনোনয়ন অর্জন করেন এই গুণী অভিনেত্রী।