দেশে সারের সংকট নেই কৃত্রিম সংকট হলে কঠোর ব্যবস্থা
দেশে সারের কোনো সংকট নেই: তথ্য প্রতিমন্ত্রী
দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কেউ কৃত্রিমভাবে সারের সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, কৃষকদের যাতে সারের জন্য কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রয়োজন অনুযায়ী কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।