আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক।
দুদক সূত্র জানিয়েছে, অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের প্রায় ১১ হাজার কোটি টাকা দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে পাচারের কথা বলা হয়েছে। এছাড়া নিয়োগ-পদায়ন, বদলি, টেন্ডার, উন্নয়ন প্রকল্প ও ঘুষ লেনদেনের অভিযোগও রয়েছে।
ঢাকা ওয়াসার এমডি নিয়োগে ১০ কোটি টাকা ঘুষ, বিভিন্ন পদে নিয়োগে কোটি কোটি টাকা লেনদেন এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১২০০ কোটি টাকা ব্যয় বাড়ানোর অভিযোগও অনুসন্ধানে এসেছে।
দুদক জানিয়েছে, আগের অনুসন্ধানের সঙ্গে নতুন অভিযোগগুলো যুক্ত করে বড় পরিসরে তদন্ত করা হবে। তবে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানের মাধ্যমেই যাচাই করা হবে।