গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করুন

১৩ সেপ্টেম্বর ২০২৬ - ১২:২৪ অপরাহ্ণ
 0
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকারই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং জনগণের সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এ সময় ফ্যাসিস্ট আমলের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে প্রশাসকদের সক্রিয় ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশনা দেন রাষ্ট্রপতি।