বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩ সেপ্টেম্বর ২০২৬ - ১২:০৮ অপরাহ্ণ
 0
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে সীমান্তের ওপারে ভারতের রায়গঞ্জ এলাকায় বাংলাদেশিদের একটি দলের ওপর গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হন আসাদুল হক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বিজিবি জানিয়েছে, নিহত আসাদুলের মরদেহ দেশে ফেরাতে ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও মানব পাচারের একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।