খামারবাড়িতে বিএনপির বড় আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তারেক রহমান

৫ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:০৩ অপরাহ্ণ
 0
খামারবাড়িতে বিএনপির বড় আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় সড়কে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন।