ভারতের ভিসা নিয়ে জরুরি সতর্কবার্তা দালালের ‘গ্যারান্টি ভিসা’ থেকে সাবধান

৪ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৪০ পূর্বাহ্ণ
 0
ভারতের ভিসা নিয়ে জরুরি সতর্কবার্তা দালালের ‘গ্যারান্টি ভিসা’ থেকে সাবধান

ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

ভারতের ভিসা নিতে গিয়ে দালাল ও অননুমোদিত এজেন্টদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, দালালরা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’, ‘দ্রুত প্রসেসিং’ ও ‘কনফার্ম স্লট’-এর মতো নানা প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে হাইকমিশন।

বিশেষ করে ট্রানজিট ভিসার ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সহায়তা না নিয়ে নির্ধারিত অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন আরও বলেছে, অননুমোদিত এজেন্টদের হাতে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র বা ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া যাবে না। প্রতারণা এড়াতে ভিসাপ্রত্যাশীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।