মার্কিন হামলায় ইরানের ৩ পাইলট নিহত বিয়ের অনুষ্ঠানেও হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিহত তিন পাইলটের নাম প্রকাশ করা হয়। তারা হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট ছিলেন।
তবে কোথায় তারা নিহত হয়েছেন বা হামলার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খুজেস্তান ও কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের সদস্যরাও রয়েছেন।
এদিকে হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও মার্কিন হামলাকে দায়ী করেছে ইরানি কর্মকর্তারা।