এ মাসেই আসছে আইফোন ১৮ প্রো! দাম কত, থাকছে যেসব চমক
এ মাসেই আসছে আইফোন ১৮ প্রো, দাম কত?
চলতি সেপ্টেম্বরেই আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করতে পারে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে নতুন দুই মডেলের ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন আইফোনে ক্যামেরা, প্রসেসর ও ব্যাটারিতে বড় আপগ্রেড থাকতে পারে। তিনটি ক্যামেরাতেই ৪৮ মেগাপিক্সেল সেন্সর এবং ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি আসার সম্ভাবনাও রয়েছে।
দুই মডেলেই নতুন এ২০ প্রো চিপ ব্যবহারের কথা বলা হচ্ছে, যা ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে পারে। সম্ভাব্য রঙের তালিকায় রয়েছে ডার্ক চেরি, লাইট ব্লু, ডার্ক গ্রে ও সিলভার।
ভারতের বাজারে আইফোন ১৮ প্রো-এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯০০ রুপি। তবে অ্যাপল এখনো দাম বা ফিচার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।