নতুন পে স্কেলে বেতন বাড়ছে ২০২৮ সালে কার বেতন কত?

২ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৪৯ অপরাহ্ণ
 0
নতুন পে স্কেলে বেতন বাড়ছে ২০২৮ সালে কার বেতন কত?

পে স্কেল: ২০২৮ সালে প্রধান শিক্ষকদের বেতন-ভাতা হবে ৫০ হাজারের বেশি

নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। নতুন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হচ্ছে ৩২ হাজার টাকা। আর সহকারী শিক্ষকদের মূল বেতন শুরু হবে ২৪ হাজার টাকা থেকে।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। পুরোনো বেতন কাঠামোয় এই গ্রেডের শুরুতে মূল বেতন ছিল ১৬ হাজার টাকা। নতুন কাঠামোয় ধাপে ধাপে বাড়িয়ে মূল বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। ইনক্রিমেন্টসহ এ গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০২৮ সালের জানুয়ারি থেকে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা নতুন হারে কার্যকর হলে একজন নতুন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে নিয়োগ পান। পুরোনো কাঠামোয় এ গ্রেডের মূল বেতন শুরু হতো ১১ হাজার টাকা থেকে। নতুন কাঠামোয় তা বেড়ে শুরুতে ২৪ হাজার টাকা হতে পারে। ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ মূল বেতন দাঁড়াতে পারে প্রায় ৫৮ হাজার টাকা।

২০২৮ সাল থেকে নতুন কাঠামোয় একজন নতুন সহকারী শিক্ষকের মোট বেতন-ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।

তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে বেতন কত হবে, তা নির্ভর করবে চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন ও প্রাপ্ত ইনক্রিমেন্টের ওপর। নতুন পে স্কেলের চূড়ান্ত হিসাব সরকারি প্রজ্ঞাপন জারির পরই নিশ্চিত হওয়া যাবে।