বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল! চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে দাবি

২ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৩২ অপরাহ্ণ
 0
বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল! চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে দাবি

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির পর জলবায়ু ক্ষতিপূরণের দাবি জোরালো করেছে নেপাল। দেশটি চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, তারা কোনো অনুদান বা ভিক্ষা চাইছে না। জলবায়ু পরিবর্তনে নেপালের অবদান খুবই কম হলেও এর প্রভাবে দেশটির পরিবেশ ও অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে।

বন্যায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন নেপালের অর্থমন্ত্রী। এদিকে দুর্যোগের কারণ অনুসন্ধানে হিমবাহ ও পাহাড়ধসসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণের দাবি জোরালো করতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি তুলে ধরার পরিকল্পনাও করছে নেপাল।