নবম পে-স্কেলের গেজেট কবে? জানালেন মন্ত্রিপরিষদ সচিব

২ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৪০ পূর্বাহ্ণ
 0
নবম পে-স্কেলের গেজেট কবে? জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নবম পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পর এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা গেজেট প্রকাশের। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট জারি হতে পারে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে।

অনুমোদিত পে-স্কেলে ২০টি গ্রেডই রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতনে পরিবর্তন আনা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর সর্বোচ্চ ১ম গ্রেডে মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

গেজেট প্রকাশের পর নতুন বেতন কাঠামো, বাস্তবায়নের ধাপ ও বিভিন্ন ভাতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।