মেয়ের পড়াশোনার জন্য খালি পায়ে দৌড়! ৪৭ বছরের মা হলেন ম্যারাথনে প্রথম
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে দৌড়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর।
ম্যারাথন শুরুর পর অসমান রাস্তায় বারবার চপ্পল খুলে যাওয়ায় তা হাতে নিয়ে খালি পায়েই দৌড়াতে শুরু করেন তিনি। পাথুরে রাস্তায় পায়ের ব্যথা উপেক্ষা করে তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন এই মা।
জয়ের পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের পড়াশোনার খরচে দেওয়ার কথা জানিয়েছেন রমাবাই। তার এই জয় এখন হয়ে উঠেছে সন্তানের ভবিষ্যতের জন্য এক মায়ের অদম্য লড়াইয়ের প্রতীক।