১১ বছর পর রাজ-মিমি একসঙ্গে! শুভশ্রীর পর এবার মিমিকে নিয়ে রাজ

২ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৪৬ পূর্বাহ্ণ
 0
১১ বছর পর রাজ-মিমি একসঙ্গে! শুভশ্রীর পর এবার মিমিকে নিয়ে রাজ

১১ বছর পর রাজ-মিমির ফের একসঙ্গে কাজ!

দীর্ঘ ১১ বছর পর ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। তবে এবার রাজ থাকছেন না পরিচালকের ভূমিকায়, প্রযোজক হিসেবে থাকছেন নতুন একটি ওটিটি প্রজেক্টে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, জি ফাইভের একটি সারভাইভাল থ্রিলারধর্মী প্রজেক্টে মিমিকে নিয়ে কাজ করছে রাজের প্রযোজনা সংস্থা। ছবিটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

একসময় রাজ ও মিমির প্রেমের সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্ক ভেঙে গেলে রাজ বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। এরপর দীর্ঘ সময় তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

এদিকে দেব-শুভশ্রীর দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে কাজের খবরের মধ্যেই রাজ-মিমির এই পেশাগত পুনর্মিলন ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা। তবে এর পেছনে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব রয়েছে কি না, তা নিশ্চিত নয়।