একাদশে ভর্তি আবেদন আবেদন করবেন যেভাবে
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।
আবেদনের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রথমে ২২০ টাকা ফি পরিশোধ করতে হবে। এরপর এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর দিয়ে নিবন্ধন করে লগইন করতে হবে। পরে পছন্দের কলেজ নির্বাচন করে আবেদন সাবমিট করতে হবে।
একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন। আবেদন করতে হবে শুধু অফিসিয়াল পোর্টাল xiclassadmission.gov.bd-এর মাধ্যমে।
এদিকে একই সময়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষের ভর্তির আবেদনও শুরু হয়েছে। এখানেও ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।