উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভূমিমন্ত্রী মিনু

২২ অক্টোবর ২০২৬ - ০৭:৩২ পূর্বাহ্ণ
 0
উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় ভূমিমন্ত্রী মিনু

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে

উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় আনা হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে। বিএমইউ হাসপাতালেই তার পরবর্তী চিকিৎসা চলবে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্তও দেওয়া হয়। এ সময় নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চান ভূমিমন্ত্রী।

এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন। এ সময় সবার কাছে দোয়া কামনা করেন তিনি।