হিমছড়িতে সাগরে ডুবে ৪ জনের মৃত্যু উদ্ধার হলো আরও এক যুবকের মরদেহ

২২ অক্টোবর ২০২৬ - ০৭:৪৪ পূর্বাহ্ণ
 0
হিমছড়িতে সাগরে ডুবে ৪ জনের মৃত্যু উদ্ধার হলো আরও এক যুবকের মরদেহ

হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ, আরও এক যুবকের মরদেহ উদ্ধার

পূজার ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়ে হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিহত ওই তিনজন হলেন আল মাহিবুল ইবনে মোকারম ওরফে রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ। বুধবার বিকেলে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন কারখানায় কর্মরত পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যেতে থাকেন। এ সময় দূরে থাকা সাতজনের একটি দলের কাছে সহযোগিতা চান তারা। পরে ওই দলের তিনজন সাগরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলে তারাও স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে লাইফগার্ড ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ আরেকজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল। বৃহস্পতিবার সকালে হারুনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এ ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজে অংশ নেওয়া সাতজনের দলটি ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল।