সুলতানের সামনে মহানবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করলেন রাজা চার্লস

২২ অক্টোবর ২০২৬ - ০৭:২৭ পূর্বাহ্ণ
 0
সুলতানের সামনে মহানবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করলেন রাজা চার্লস

ওমানের সুলতানের সামনে মহানবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করলেন রাজা চার্লস

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ওমানের মানুষের আতিথেয়তা, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হাদিস তুলে ধরেন।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। এ সময় রাজা তৃতীয় চার্লস ওমানের মানুষের ঐতিহাসিক মানবিক মূল্যবোধ ও অতিথিপরায়ণতার কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি সহিহ মুসলিম শরিফে সংকলিত একটি হাদিসের উল্লেখ করেন, যেখানে ওমানের মানুষের আচরণ ও উদারতার প্রশংসা করা হয়েছে।

রাজা চার্লসের উদ্ধৃত বাণী অনুযায়ী, ওমানের মানুষের কাছে গেলে তারা গালমন্দ বা আঘাত করত না। মহানবী (সা.)-এর এই বাণী মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরবের একটি গোত্রের কাছে পাঠানো এক সাহাবির প্রসঙ্গে বলা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

রাজা তৃতীয় চার্লসের এই বক্তব্যে ওমানের মানুষের সহনশীলতা, মানবিকতা ও ঐতিহ্যের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিও উঠে আসে রাষ্ট্রীয় নৈশভোজের এ আয়োজনে।