উত্তর আমেরিকায় যখন বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন সহ-স্বাগতিক মেক্সিকোর প্রতিটি কোণে কোণে বইছে এক অদ্ভুত ফুটবলীয় উন্মাদনা। মেক্সিকোর মানুষ ফুটবল খেলার জন্য কোনো আলিশান স্টেডিয়ামের অপেক্ষা করে না; সম্প্রদায়গুলো যেখানেই একটু ...