জাতিসংঘে তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:১৭ পূর্বাহ্ণ
 0
জাতিসংঘে তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

জাতিসংঘে তারেক রহমানের ব্যস্ততা, বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও বিশ্বশান্তির পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও চাপ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নিউ ইয়র্ক সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও চলছে নানা প্রস্তুতি।