অপ্রতিম হত্যায় তুহিনের পাহাড়ি খামারে ভয়ংকর কাণ্ড

২০ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:১১ পূর্বাহ্ণ
 0
অপ্রতিম হত্যায় তুহিনের পাহাড়ি খামারে ভয়ংকর কাণ্ড

অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য, পাহাড়ের খামারে মারধরের অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আটক তুহিন হোসেনকে ঘিরে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য।

স্থানীয়দের দাবি, ১৯ বছর বয়সী তুহিন কোটবাড়ী-শালবন এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন। মোবাইল, মোটরসাইকেল ছিনতাইসহ পর্যটকদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের হারিয়ে যাওয়া আইফোন উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেলে তুহিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়।

এদিকে, ২০২৫ সালের একটি লিখিত অভিযোগও সামনে এসেছে। সেখানে তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ করেছিলেন এক ভুক্তভোগী। তার দাবি, তখন তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কোটবাড়ী এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তাদের দাবি, পাহাড়ের টিলার ওপর তুহিনদের একটি খামার রয়েছে এবং সেখানেই অপ্রতিমকে মারধর করা হয়েছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরবেন পুলিশ সুপার।