সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া বাড়ল? কোন গ্রেডে কত শতাংশ
সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া নির্ধারণ, কোন এলাকায় কত শতাংশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বেতন কাঠামোর পাশাপাশি এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হারও নির্ধারণ করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৫০ শতাংশ এবং গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
আর গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
ঢাকার বাইরে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার কিছুটা কম রাখা হয়েছে।
এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের জন্য ৩০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া অন্যান্য এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৪৫ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
অর্থ বিভাগের নতুন প্রজ্ঞাপনে বাড়িভাড়ার হার মূল বেতনের নির্ধারিত শতাংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়ার হিসাবেও পরিবর্তন আসছে।