মিরপুর টেস্টে আরেকটি সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও থামতে হলো নাজমুল হোসেন শান্তকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় ইনিংসেও শতকের আভাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১৩ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হ...