গণতন্ত্র নষ্টকারীদের ফেরানোর চেষ্টা চিফ হুইপের বিস্ফোরক মন্তব্য

২ অক্টোবর ২০২৬ - ০৮:০১ পূর্বাহ্ণ
 0
গণতন্ত্র নষ্টকারীদের ফেরানোর চেষ্টা চিফ হুইপের বিস্ফোরক মন্তব্য

গণতান্ত্রিক পরিবেশ নষ্টকারীদের ফেরানোর চেষ্টা হচ্ছে: চিফ হুইপ

দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, একটি দল তাদের আবারও ফেরানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, সরকার অত্যন্ত কঠোর। সরকারের সরলতার সুযোগ নিয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের যেকোনো সমস্যা জাতীয় সংসদে আলোচনা ও সমাধান করা হবে। তবে কোনো সমস্যা সমাধানের জন্য রাস্তায় অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।