নতুন সিনেমার সুখবর দিলেন মৌসুমী থ্রিলার গল্পে ফিরছেন বড় পর্দায়

৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:০৪ অপরাহ্ণ
 0
নতুন সিনেমার সুখবর দিলেন মৌসুমী থ্রিলার গল্পে ফিরছেন বড় পর্দায়

বড় সুখবর দিলেন মৌসুমী

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন একটি সিনেমায় অভিনয়ের সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’।

নতুন সিনেমাটি লিখছেন ও পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। জানা গেছে, এটি একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। একটি মিথ্যাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প এগিয়ে যাবে।

নতুন সিনেমাটি নিয়ে আলোচনার পাশাপাশি আগের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টের প্রসঙ্গও সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে নির্মিত ওই কাজটি শুরুতে এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হলেও পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়া হয়।

মুক্তির পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মান নিয়ে দর্শকদের একাংশ সমালোচনা করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মৌসুমী ও তাঁর স্বামী অভিনেতা ওমর সানী। ওমর সানী এক ভিডিও বার্তায় কাজটিকে সিনেমা হিসেবে মানতে নারাজ বলে মন্তব্য করেন।

অন্যদিকে মৌসুমীর অভিযোগ ছিল, তাঁর অজান্তেই কাজটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন এই অভিনেত্রী।

এবার নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ নিয়েও একই ধরনের একটি বিষয় সামনে এসেছে। জানা গেছে, সিনেমাটি শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী চিত্রনাট্যও আরও বিস্তৃত করা হচ্ছে।

নতুন সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। একটি মিথ্যাকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যাবে। শুরুতে টেলিফিল্ম হিসেবে পরিকল্পনা করা হলেও বর্তমানে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে।

দর্শকদের উপভোগ করার মতো একটি গল্প উপহার দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মৌসুমী।