তাসকিনের আগুনে বোলিং ২৪ রানেই ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:২৪ অপরাহ্ণ
 0
তাসকিনের আগুনে বোলিং ২৪ রানেই ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে

তাসকিনের আগুনে বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে জিম্বাবুয়ে, ২৪ রানেই ৩ উইকেটের পতন! সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের পেস আক্রমণে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। দুর্দান্ত বোলিংয়ে সফরকারী দলের প্রথম তিন ব্যাটারকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারেই ওপেনার ব্রায়ান বেনেটকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাসকিন। এরপর দ্বিতীয় ওভারে বেন কারানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ব্যাটার। মাত্র ১৮ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর অভিষিক্ত তাওয়াফজাদা সিগা ১৫ বলে ১৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তাসকিনের শর্ট লেন্থের বলে পুল করতে গিয়ে টপ এজ হলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ফলে ২৪ রানেই তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় জিম্বাবুয়ে। শুরুতেই তাসকিনের এমন বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। এখন দলের হাল ধরার চেষ্টা করছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন।