পাগলা মসজিদে বিপুল স্বর্ণ-রুপা স্বর্ণ ১,০৪৪ ভরি, রুপা ১,০৮৮!

১২ অক্টোবর ২০২৬ - ১৪:৩০ অপরাহ্ণ
 0
পাগলা মসজিদে বিপুল স্বর্ণ-রুপা স্বর্ণ ১,০৪৪ ভরি, রুপা ১,০৮৮!

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ভরির বেশি স্বর্ণ, রুপাও হাজার ভরি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা। প্রায় ছয় বছরের জমা হওয়া অলংকারের ওজন নির্ধারণে দেখা গেছে, স্বর্ণের পরিমাণ ১ হাজার ৪৪ ভরি আর রুপা ১ হাজার ৮৮ ভরি। সোমবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব অলংকারের ওজন, স্বর্ণের ক্যারেট যাচাই এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়। যাচাই শেষে অলংকারগুলো নিলামে বিক্রি করা হবে।
এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ টাকার বেশি। বর্তমানে মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অনলাইনে অনুদান হিসেবেও এসেছে প্রায় ৩৯ লাখ টাকা। দানবাক্সে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়।