তিন জেলা সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী উদ্বোধন করবেন গোল্ড কাপ
রোববার তিন জেলা সফরে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
আগামীকাল রোববার নীলফামারী, লালমনিরহাট ও রংপুর সফর করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সফরে বিভিন্ন ক্রীড়া স্থাপনা ও যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে নীলফামারী জেলা শহরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন তিনি।
পরে বেলা ১২টায় রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।