রাতে অপহরণ ছাত্রদল নেতা ভোরে মিলল লাশ

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৪৪ পূর্বাহ্ণ
 0
রাতে অপহরণ ছাত্রদল নেতা ভোরে মিলল লাশ

রাতে অপহরণ, ভোরে মিলল ছাত্রদল নেতার লাশ

কক্সবাজারের চকরিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান। অপহরণের প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে কাকারা এলাকা থেকে দুর্বৃত্তরা জিসানকে অপহরণ করে। পরে রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিসানের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, মরদেহের গলা ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করে।

তবে কারা তাকে অপহরণ করেছে এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ।