নারীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ল মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

২৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:০৯ পূর্বাহ্ণ
 0
নারীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ল মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

নারীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

নেত্রকোনায় এক নারীর সঙ্গে মাদ্রাসাশিক্ষকের আপত্তিকর অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অব্যাহতি পাওয়া শিক্ষক মো. এহসানুল হক নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত ২০ আগস্টের সিসিটিভি ফুটেজে ওই নারীকে শিক্ষকের কক্ষে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।

এরপর গত ২৬ আগস্ট তার কক্ষের তালা পরিবর্তন করে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরে ১ সেপ্টেম্বর শিক্ষক এহসানুল হক পদত্যাগপত্র জমা দিলে জরুরি সভায় তা গ্রহণ করে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডিকেও লিখিতভাবে জানানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।