পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

১৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৫০ পূর্বাহ্ণ
 0
পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

নবম-দশমের বাংলা বইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় তার লেখা ঐতিহাসিক ডায়েরির একটি ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অনুমোদন চূড়ান্ত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে নিবন্ধটি অন্তর্ভুক্তির পাশাপাশি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ডায়েরির ছবিও রাখা হবে।