আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না! সাতক্ষীরার যেসব এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সাতক্ষীরার যেসব এলাকায়
জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালীগঞ্জ ফুলতলা এলাকায় রাস্তার খুঁটি সরানোর কাজ করা হবে। এ কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ থাকবে না—পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালী বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকায়।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস।