বিশ্বের বড় চলচ্চিত্র উৎসবে সুনেরাহ উড়াল দিচ্ছেন ভেনিসের পথে

২ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:০৩ অপরাহ্ণ
 0
বিশ্বের বড় চলচ্চিত্র উৎসবে সুনেরাহ উড়াল দিচ্ছেন ভেনিসের পথে

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। এবার তার ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক অর্জন।

সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে।

রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের কোনো সিনেমা জায়গা করে নিয়েছে। ফলে দেশের চলচ্চিত্রের জন্যও এটি একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশ্যে উড়াল দেবেন সুনেরাহ। সেখানে সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে উৎসবে অংশ নেবেন তিনি।

ভেনিসের মতো আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রণ পাওয়াকে শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। বরং বিশ্ব চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা, অভিনয়শিল্পী ও সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

এই সফর তার অভিনয়জীবনে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদী সুনেরাহ।