হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সভাপতি কমিটির সব সভায় সভাপতিত্ব করবেন। তবে প্রয়োজনে সভাপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করতে পারবেন। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এছাড়া এ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২ অক্টোবর ২০২৪ তারিখের জারিকৃত প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।