শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কোনাবাড়ীর যেসব এলাকায় বন্ধ থাকবে সংযোগ

২৮ আগস্ট ২০২৬ - ১৬:৩৮ অপরাহ্ণ
 0
শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কোনাবাড়ীর যেসব এলাকায় বন্ধ থাকবে সংযোগ

শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের কোনাবাড়ীর বিভিন্ন এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে—কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকা।

রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। আর কাজ শেষ হওয়ার পর নিয়মিতভাবে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।