গুলশানের দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, আটক ৫৩
রাজধানীর গুলশানের দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৯ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশানের দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়।
অভিযানে ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।