৫ আগস্ট: ইতিহাস বদলে দেওয়া এক দিন

৫ আগস্ট ২০২৬ - ০৬:৩৫ পূর্বাহ্ণ
 0
৫ আগস্ট: ইতিহাস বদলে দেওয়া এক দিন

আজ ৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং গণদাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সূচনা হয় নতুন এক অধ্যায়।

এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা, আর তাদের সঙ্গে রাজপথে যুক্ত হন সাধারণ মানুষ। একই সঙ্গে বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনের প্রতি সমর্থন জানায়, সরকারবিরোধী কর্মসূচি পালন করে এবং রাজনৈতিক চাপ সৃষ্টিতে ভূমিকা রাখে। এসব ঘটনার সম্মিলিত প্রভাবেই ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

৫ আগস্ট আমাদের মনে করিয়ে দেয়—জনগণের ঐক্য, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের দাবি ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। তাই আত্মত্যাগ, সংগ্রাম ও পরিবর্তনের প্রতীক হিসেবে ৫ আগস্ট চিরকাল বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।