পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

৬ আগস্ট ২০২৬ - ০৭:১৫ পূর্বাহ্ণ
 0
পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

আম গাছ জাম গাছ’সহ ভাইরাল সংলাপের মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে নেত্রকোণার এক ১৪ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করার পর গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ হলেও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, অভিযুক্ত রিপন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।