রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
ছয় দফা দাবি আদায়ে সারাদেশের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৭ জুন) বেলা সোয়া ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচি শুরু করেন।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বন্ধ করা, বিসিএস চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ করাসহ মোট ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা।
প্রসঙ্গত, ছয় দফা দাবি আদায়ে সারাদেশের সরকারি-বেসরকারি হাসপতালগুলোতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলন শুরু করেছে ইন্টার্ন চিকিৎসক ফোরাম।