মঙ্গলবার সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি সংস্কারকাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের সব এলাকায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সংযোগ বন্ধ রাখা হবে।
এ কারণে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ। বলছে, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।