স্কুল-কলেজে অনলাইন ক্লাসের ব্যপারে সিদ্ধান্ত জানা যাবে আজ

২ এপ্রিল ২০২৬ - ০৯:২১ পূর্বাহ্ণ
 0
স্কুল-কলেজে অনলাইন ক্লাসের ব্যপারে সিদ্ধান্ত জানা যাবে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন পদ্ধতিতে পাঠদান চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবনা অনুযায়ী, মহানগর এলাকার স্কুল ও কলেজগুলোতে সপ্তাহে ৩ দিন সশরীরে এবং ৩ দিন অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হতে পারে। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে মোট ৬ দিনের মধ্যে ৩ দিন সরাসরি ক্লাস এবং বাকি ৩ দিন অনলাইনে পাঠদান করা হবে।

তবে অনলাইন ক্লাস হলেও শিক্ষকদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে এবং সেখান থেকেই ক্লাস পরিচালনা করতে হবে।

এদিকে কারিগরি ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো অনলাইনের বাইরে থাকবে। এসব ক্লাস সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে।

মূলত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত কমলে পরিবহন খাতে উল্লেখযোগ্য জ্বালানি সাশ্রয় হবে এবং মহানগরীর যানজট পরিস্থিতিও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেলে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।