১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে: রাষ্ট্রপতি

৬ মার্চ ২০২৬ - ০৭:৩৪ পূর্বাহ্ণ
 0
১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে: রাষ্ট্রপতি

আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। শহিদদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ।

চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন।


তিনি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্যান্ডিং ও বৈশ্বিক ইকমার্স প্লাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন।