ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ওই স্ট্যাটাস দিয়েছেন এনসিপির এই নেতা। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
এছাড়াও স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহিদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’
ইতোমধ্যে ১ লাখেরও বেশি মানুষ স্ট্যাটাসটিতে রিয়েক্ট দেয়ার পাশাপাশি ৬ হাজারের বেশি আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার জন নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া স্ট্যাটাসটি শেয়ার করেছেন।