সন্ধ্যায় জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি

১৬ ফেব্রুয়ারি ২০২৬ - ০৯:৩২ পূর্বাহ্ণ
 0
সন্ধ্যায় জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি

অবশেষে বহুল আলোচিত ‘জুলাই সনদে’ স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।

এদিন জুলাই সদন স্বাক্ষর করতে যমুনায় যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে থাকা নেতৃবৃন্দরা হলেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এর আগে আইনি ভিত্তি ও সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে ‘আপত্তির’ কারণে জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল এনসিপি। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবং সংবিধান সংস্কারের লক্ষ্য পূরণে দলটি ঐতিহাসিক এই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।