১৭ বছরের মাশুল দিচ্ছে দেশ জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছে
১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিচ্ছে দেশ: জ্বালানিমন্ত্রী
দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য গত ১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত রিনিউয়েবল এনার্জি ফেস্টে তিনি বলেন, বিগত সরকারের কুইক রেন্টাল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। বর্তমান সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির জন্য আলজেরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে। গত সাত থেকে আট মাসে এলএনজি কিনতে ব্যয় হয়েছে এক বিলিয়ন ডলারেরও বেশি। এদিকে, পল্লী বিদ্যুতের লাইনে ত্রুটি শনাক্তকরণ যন্ত্র না থাকায় মেরামতে সময় লাগছে, বাড়ছে লোডশেডিং। সেচকাজে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। মন্ত্রী জানান, আগামী অধিবেশনে বিশেষ জ্বালানি আইন চূড়ান্ত হতে পারে। পাশাপাশি আগামী নভেম্বর থেকে শুরু হবে সোলার এক্সিবিশন। বাস্তব কারণেই লোডশেডিং হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারকে বোঝার কেউ নেই।