উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন। জনগণের সামনে কী কাজ করেছেন এতদিনে? সেই বিষয়ে আপনাদের সালতামামি প্রকাশ করুন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোটকারচুপির অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমি বলেছিলাম আপনাদের এই ইলেকশনে ইঞ্জিনিয়ার তারেক রহমান। উনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং করেছেন, যেটার মধ্যে এস্টাবলিশমেন্টের অনেকে অংশ ছিল এবং প্রশাসনের অনেকে জড়িত ছিল। এটা জনগণের উপরে একটি জুলুমতন্ত্র চাপিয়ে দিলেন।’
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের বোনদের উপর আক্রমণ হচ্ছে। এটার জন্য আপনি ইতিহাসের কাছে দায়বদ্ধতার জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।’