গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের

৬ ফেব্রুয়ারি ২০২৬ - ১২:৪২ অপরাহ্ণ
 0
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে অগ্রসর হন। এ সময় তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দেওয়া পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন।

এর আগে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা যমুনার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি শুরু করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের কর্মসূচি চলমান থাকতে দেখা গেছে।