তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

৭ ফেব্রুয়ারি ২০২৬ - ০৫:১১ পূর্বাহ্ণ
 0
তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যর একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় চলমান রাজনৈতিক পরিস্থিতি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও শিক্ষা খাতে জিডিপি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

তারেক রহমান ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানান এবং সবাই মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব হাসান উপস্থিত ছিলেন।